সোনারগাঁয়ের নতুন ইউএনও ফারজানা রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ের নতুন ইউএনও ফারজানা রহমান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সোনারগাঁয়ের নতুন ইউএনও ফারজানা রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
সোনারগাঁয়ের নতুন ইউএনও ফারজানা রহমান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজকে বদলী করা হয়েছে। তার স্থলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা রহমানকে পদায়ন করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গত বৃহস্পতিবার বিকালে সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৮ জন কর্মকর্তার বদলি বা পদায়নের আদেশ দেওয়া হয়।

নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এর আগে কক্সবাজার সদর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীতে এবং তার স্বামী সাইফুল ইসলাম পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাজিম উদ্দিন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফারজানা রহমান,আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদুর রহমানকে পদায়ন করা হয়েছে।

এছারাও ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দিলরুবা ইসলাম এবং দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইলোরা ইয়াসমিন এছারাও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ মহিন উদ্দিন, শ্রীপুর গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সজীব আহমেদ ও ঢাকা সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ আবুবকর সরকারকে পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..