সোনারগাঁয়ের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সোনারগাঁয়ের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
সোনারগাঁয়ের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বলেন, দুপুরের দিকে তিশা পরিবহনের ওই বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসেন। ফলে এ ঘটনায় কেউ আহত হননি।

ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচলসহ প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..