সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই : এসপি যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপসাংবাদিকতা দূর হবে ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দুই বাংলার আলো ছড়ানো লেখক শাম্মী তুলতুল কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী প্রেমের টানে আড়াইহাজারে চীনা তরুণ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম : স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার(২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) জব্দ করে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..