সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মফিজুর রহমান ভূঁইয়া রতন নামে এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় আহত দলিল লেখকের বড় ভাই মোঃ মহসিন ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের সালিশ হয়। সেখানে সালিশকারী হিসেবে দলিল লেখক মফিজুর রহমান ভূঁইয়া রতন উপস্থিত ছিলেন।

সালিশ শেষে বাড়ি ফেরার পথে রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, জহির, লিয়ন, নজু মোল্লা, শাহরিয়ার ও সাজুসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রতনের ওপর হামলা করে।

একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে দলিল লেখক রতনকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতের ভাই মোঃ মহসিন ভূইয়া বলেন, ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বোঝার কারণে বিভিন্ন স্থানে জমিসংক্রান্ত বিচার সালিশে যান। এতে হামলাকারীদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। একটি সালিশ থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে আহত করে ভাইকে এবং গুলিও করে। থানায় অভিযোগ করেছি।

জানতে চাইলে রাসেল আহমেদ খোকন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দলিল লেখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..