সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে মাদকাসক্ত পুত্রের হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম (৪৫)। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ছেলের মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শফিকুলের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন জানান, শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য প্রায়ই টাকা দাবি করত এবং না পেয়ে ঝগড়া করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর রিফাত দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী শফিকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, “ছেলের হাতে বাবার খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..