সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় গুলিবিদ্ধ হয়ে জনি (১৭) নামের এক কিশোরের হত্যার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) এক অভিযানে তাদেও গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাঝেরচর এলাকার মৃত হাসান আলীর ছেলে ও জামপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার খন্দকার (খন্দকার গজনবী) (৪২), একই উপজেলার মহজমপুর কাজীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ও জামপুর ইউপি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৩০) পুলিশ জানায়, ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগায়েঁর কাচপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় মামলার বাদীর ছেলে ভিকটিম জনিও একই এলাকায় আন্দোলনরত অবস্থায় ছিলো। সেদিন বিকেল পাঁচটায় আসামি পক্ষের ছোঁড়া ২ টি গুলি জনির পিঠে লাগে। এর মধ্যে একটি গুলি নিহতের পিঠে ঢুকে বুক চিরে সামনে বেরিয়ে যায়।

গুলিবিদ্ধ জনি রাস্তায় লুটে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আটককৃত নীহার খন্দকার এই মামলার এজাহার নামীয় ১৭২ নং আসামি ও জাহিদুল ইসলাম এ ঘটনার জড়িত সন্দিদ্ধ আসামি। ঘটনার সময় দুজনেই ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা যায়।

পুলিশ আরও জানায়, এছাড়াও একই দিন অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত মোট ৪ জনকেই আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..