সোনারগাঁয়ে মোগড়াপাড়া এলাকায় বিশেষ অভিযানে ৫,১৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের সাড়ে ২৪ হাজার টাকা’সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার ৯ জানুয়ারী দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লার বুড়িচং এলাকার মোঃ ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম, বরিশাল পটুয়াখালীর আঠারোগাছিয়া এলাকার দুলালের স্ত্রী মোছাঃ নাসিমা এবং কুমিল্লা ব্রাহ্মনপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে মোঃ ইফসুফ।
র্যার ১১’র এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কুসুম ওরফে কুলসুম (৩০), মোছাঃ নাসিমা (২৬) এবং মোঃ ইউসুফ (৫৩) পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...