সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে রুহুল আমিন (৩৯) এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী রুহুল আমিন নিজে বাদি হয়ে সোনারগাঁও থানায় এ মামলাটি করেন। তিনি সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রযেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন সময়ে রুহুল আমিনকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে পঙ্গুত্ব বরন করে আছেন।

সোনারগাঁ থানার ওসি এম এ আব্দুল বারী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..