স্কুল শিক্ষার্থীদের অঙ্কনে সেজেছে জরাজীর্ণ দেয়াল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্কুল শিক্ষার্থীদের অঙ্কনে সেজেছে জরাজীর্ণ দেয়াল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

স্কুল শিক্ষার্থীদের অঙ্কনে সেজেছে জরাজীর্ণ দেয়াল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
স্কুল শিক্ষার্থীদের অঙ্কনে সেজেছে জরাজীর্ণ দেয়াল

এক সময়ে বিভিন্ন রাজনৈতিক পোষ্টার আর বিজ্ঞাপনে ঢেকে থাকা, শেওলাপড়া, জরাজীর্ণ দেওয়াল এখন স্কুল শিক্ষার্থীদের অঙ্কনে নতুন রূপে সেজেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দা এলাকার ওয়াসা ও বিভিন্ন দেয়াল। সেখানে শোভা পাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠা কোটা আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন অন্যায়ের চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। এসব দেয়াল চিত্র আঁকেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সোনাকান্দা ওয়াসার দেয়ালে ২০ আগষ্ট মঙ্গলবার সকাল থেকেই সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন উক্তি ও চিত্র আঁকছে। প্রথমে একদল শিক্ষার্থী জরাজীর্ণ দেওয়াল পরিষ্কার করে। অন্যদল বিভিন্ন রং মিশিয়ে তুলির আঁচড়ে উক্তি, আলপনা ফুটিয়ে তুলছেন। আঁকা হচ্ছে উৎসাহমূলক নানা চিত্র। আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে জানানো হয় শ্রদ্ধা।

সমাজ বা রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের কি চাওয়া সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আঁকা শিল্পকর্ম আকৃষ্ট করছে পথচারী ও সাধারণ মানুষদের। আবার কেউ কেউ দাড়িয়ে আছে দেখছে এবং উৎসাহ দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..