স্বর্ণালংকার আত্মসাতের মামলায় কারাগারে প্রতারক মিলন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্বর্ণালংকার আত্মসাতের মামলায় কারাগারে প্রতারক মিলন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

স্বর্ণালংকার আত্মসাতের মামলায় কারাগারে প্রতারক মিলন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
স্বর্ণালংকার আত্মসাতের মামলায় কারাগারে প্রতারক মিলন

চাঁদপুরে প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার আত্মসাত করা মামলায় প্রতারক মোঃ মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির হলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

সে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মিজান খা’র ছেলে।

মামলার বিবরণে জানানযায়, মোঃ খোকন গাজী দীর্ঘ ২০ বছর যাবত আরব আমিরাত প্রবাসী। তারই আপন মামাতো ভাই মিলন বিগত ৬ জানুয়ারি দেশে আসার সময় তার কাছে ১০০ গ্রাম ১৯ পয়েন্ট স্বর্ণ (যার তৎকালীন বাজার মূল্য ৯ লক্ষ ৯০ হাজার টাকা) বাড়িতে পরিবারের নিকট পৌছে দিতে দেওয়া হয়। দেশে আসার পর সেই স্বর্নালংকার বুঝিয়ে না দিয়ে নানান তালবাহানা করতে থাকে।

এতে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে কোন সুরাহা না হলে তার বিরুদ্ধে চাঁদপুর আমলী আদালতে মামলা করা হয়। মামলার বাদী খোকন গাজীর ছোট ভাই খোরশেদ গাজী। মামলা নং- ২০৪/২৪, তারিখ- ৪/৩/২০২৪ইং। মামলায় মোঃ মিলন ছাড়াও তার পিতা মোঃ মিজান খা’কে আসামী করা হয়। মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন আদালত। ডিবি পুলিশ তদন্ত করে গত ৩০ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার বিষয়ে অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতারক মিলনকে আদালত কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার জানান, আমরা আদালতের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..