হকারদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হকারদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

হকারদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
হকারদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

নগরীতে ফুটপাতে বসা নিয়ে হকারদের ২ গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষে ৬ জন আহত হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- চাষাড়া হকার্স মার্কেটের দোকানদার ও বন্দরের নবীগঞ্জ এরাকার বাসিন্দা রামা চন্দ বর্মনের ছেলে বিকাশ (৩৮), একই এলাকার মৃত আবুল হোসেনের চেরে মিঠু, এবং হরিজন পাড়ার নারায়ণের ছেলে যুবরাজ ও আসাদ গ্রুপের হকার রফিক।

হকার নেতা আসাদ বলেন, অনুমতি কার্ড বিতরণে পর হকাররা নবাব সলিমুল্লাহ সকড়ের ফুটপাতে বসার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় হকার্স মার্কেটের সভাপতি ডালুর নেতৃত্বে স্থানীয় কিছু ছেলেরা আসে। আমরা ফুটপাতে দোকান বসাতে চাইলে ওই ছেলেরা বাধা দেয়। তারা বলে এখানে স্থানীয় ছেলেদের দোকান বসানো হবে। ওরা হকার না কিন্তু তবুও নির্ধারণকৃত জায়গায় আমাদের বসতে দেয় না। আমাদের কিছু হকার ফুটপাতে বসেছিলো তাদের উপর হামলা চালানো হয়েছে। এসময় আমাদের হকার মুসাসহ ৪-৫ জনকে মারধর করেছে, আহত হকাররা হাসপাতালে চিকিৎসাধীন। যে ছেলেরা আমাদের বাধা দিচ্ছে তারা কেউই হকার না। তবুও তারা তাদের নিজেস্ব দোকান বসানো নাম করে আমাদের বসতে দিচ্ছে না। আমাদের হকারদের দোকানের মালামাল লুটসহ পায়ের রগ কেটে ফেলার হুমকি দিচ্ছে। সংঘর্ষের পর এখন অল্প কিছু হকার নিয়ে আমরা এই সড়কে বসেছি। তবে অনেক হকাররাই ভয় পাচ্ছেন।

এদিকে কাউন্সিলর শকু ও মুন্নাকে এমপি সেলিম ওসমান দায়িত্ব দিয়েছিলেন আমাদের ম্যাপ অনুযায়ী বসার জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য। রং দিয়ে দাগ দিয়ে দিলে আমাদের হকারদের জন্য সুবিধা হতো। কিন্তু তারা সেটা করে নি, বরং কাগজে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে। কাউন্সিলর মুন্নাকে এই বিষয়ে একাধিক ফোন করলেও তাকে পাওয়া যায় না। সংঘর্ষে যারা আহত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..