হত্যাকারীদের আইনের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে : রফিউর রাব্বী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হত্যাকারীদের আইনের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে : রফিউর রাব্বী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

হত্যাকারীদের আইনের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে : রফিউর রাব্বী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
হত্যাকারীদের আইনের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে : রফিউর রাব্বী

গণহত্যার বিচার, আটক শিক্ষার্থী -জনতার মুক্তি, গণগ্রেফতার বন্ধ, কারফিউ প্রত্যাহার ও গণহত্যার দায় শিকার করে শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ার দাবীতে অভিভাবক,শিক্ষক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত। রবিবার (৪ আগষ্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে অভিভাবক, শিক্ষক ও নাগরিক ব্যানারে।

সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ধীমান সাহা জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সহ সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নিরহ ছাত্রদের আন্দোলনে যারা নির্মমভাবে হামলা চালিয়ে খুন করেছে তাদের সকলকে আইনের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা জানি স্বজনের হারানোর শোক।জানি স্বজন হারানোর বেদনা। এ শোক ভুলার না। এই অত্যাচারী সরকার একের পর নিশংসভাবে শিক্ষার্থী, ও সাধারণ জনগনকে হত্যা করছে। আওয়াজ তুললেই টুটি টেনে ধরছে।

তারা আরো বলেন, আমরা দাবী করি এসমস্ত মামলা প্রত্যাহার করে পদত্যাগ করুন।আমরা চাচ্ছি আপনেরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি আমরা গলা ধাক্কা দিয়ে আপনাদের নামিয়ে দিবো। এ আন্দোলন শুধু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় এখন।এ আন্দোলন এখন সমগ্র বাংলাদেশীদের আন্দোলন। তাই সময় থাকতেই আপনেরা গদি ছেড়ে নামুন।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিকমনাদের উদ্যোগে বিদ্রোহের গান ও কবিতা আবৃত্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..