হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন পণ্ড করতে ককটেল বিস্ফোরণ সহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন বদিউজ্জামান। পরে গুরুতর অবস্থায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরি বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে”।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কাইউম বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী আসামী আব্দুল কাদিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে”।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..