হাঁটতে পারছেন না শাবনূর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হাঁটতে পারছেন না শাবনূর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

হাঁটতে পারছেন না শাবনূর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
হাঁটতে পারছেন না শাবনূর

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। হঠাৎ দিলেন দুঃসংবাদ। জানান, বর্তমানে হাঁটতে পারছেন না তিনি। এগোচ্ছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। গত শনিবার সকালে সিডনির ল্যাকেম্বা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় ছেলেকে মাঠে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা যায়, ফুটপাত থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে পা মচকে গেছে তার। উঠে যায় হাঁটুর চামড়াও। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে। জীবনে আর হাঁটতে—চলতে গিয়ে মোবাইল দেখব না। গাড়ি চালানোর সময়ও না।’

তিনি আরও বলেন, ‘উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। তখনই বুঝলাম, একটুখানি অসাবধানতা থেকেও কী ভয়ানক কিছু হয়ে যেতে পারে।’

চিকিৎসক জানান, শাবনূরের পায়ের টিস্যুও ক্ষতিগ্রস্থ হয়েছে, ফলে বাধ্য হয়ে পায়ে প্লাস্টার করতে হয়েছে। এখন চলছে স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটা আর ব্যথানাশক খাওয়ার ‘অভিজ্ঞতা’।

সবাইকে সতর্ক করে শাবনূর বলেন, ‘যদি আমি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতাম এবং তখন এমন কিছু হতো, তবে শুধু আমার নয়, অন্য কারও জীবনও ঝুঁকিতে পড়তে পারত। আমার ইনজুরি একটা সতর্কবার্তা— আশা করি, কেউ বিষয়টাকে হালকা করে দেখবেন না।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..