হাসপাতালে তরুণীর লাশ রেখে পালিয়েছে কথিত স্বামী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হাসপাতালে তরুণীর লাশ রেখে পালিয়েছে কথিত স্বামী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

হাসপাতালে তরুণীর লাশ রেখে পালিয়েছে কথিত স্বামী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
হাসপাতালে তরুণীর লাশ রেখে পালিয়েছে কথিত স্বামী

ফতুল্লায় তাসমিল নামে এক গার্মেন্টসকর্মী তরুণীকে হত্যার পর তার কথিত স্বামী হাসপাতালে লাশ রেখে পালিয়েছে। সোমবার রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি মঙ্গলবার দুপুরে জানাজানি হলে পুলিশ ওই তরুণীর নাম পরিচয় উদঘাটন করেন।

নিহত তাসমিল (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে।

ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান, তাসমিল ও শাকিল ওরফে শাওন নামে এক যুবকের সাথে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত আমেনা গার্মেন্টসে কাজ করত। ওই গার্মেন্টসের পাশেই কোন একটি বাড়িতে তারা দুজন ভাড়া থাকতেন। শাকিল ওরফে শাওন গতরাতে নিথর অবস্থায় তাসমিলকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন। ওইসময় শাকিল ওরফে শাওন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। চিকিৎসকের ধারনা তাসমিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে এবং নাক দিয়ে ফেনা বের হতে দেখাগেছে। তবে মৃত্যুর কারন নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। মৃত্যুর বিষয়টি তাসমিলের পরিবারে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..