হিমাগারে অভিযান : ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হিমাগারে অভিযান : ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

হিমাগারে অভিযান : ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
হিমাগারে অভিযান : ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ

নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় এক হিমাগারে অভিযান চালিয়ে ৩১ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ খেজুরের মধ্যে ১৪ টন খেজুরের মেয়াদ ২০২১ সালেই উত্তীর্ণ হওয়ার পরও তা বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছিল বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তরের ঢাকা অফিসের সহকারী পরিচালক আব্দুস সালাম।

মঙ্গলবার দুপুরে কাঁচপুরের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসকে কেন্দ্র করে খেজুরের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে অসন্তোষের মধ্যেই রমজানের প্রথম দিনের অভিযানে বিপুল পরিমাণ এই খেজুর জব্দের ঘটনা ঘটলো।

আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা হিমাগারটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানের ৩১ টন খেজুর মজুদ পান। তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমি এন্টারপ্রাইজের মজুদ করা ১৪ টন খেজুরের মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল ২০২১ সাল। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ভুয়া স্টিকার লাগিয়ে মেয়াদ বাড়িয়ে খেজুরগুলো বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।

অন্যদিকে, মো. জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজের ১৭ টন খেজুর মজুদ করার বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। বাজারে সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করায় এসব খেজুরও জব্দ করা হয়েছে বলে জানান তিনি। তবে এই অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।

অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..