১১.১১ ক্যাম্পেইনের আগে সারাদেশে সম্পন্ন হল দারাজের ফ্যানমিট কার্যক্রম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
১১.১১ ক্যাম্পেইনের আগে সারাদেশে সম্পন্ন হল দারাজের ফ্যানমিট কার্যক্রম
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

১১.১১ ক্যাম্পেইনের আগে সারাদেশে সম্পন্ন হল দারাজের ফ্যানমিট কার্যক্রম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
১১.১১ ক্যাম্পেইনের আগে সারাদেশে সম্পন্ন হল দারাজের ফ্যানমিট কার্যক্রম

নারায়ণগঞ্জে কাগজ : দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ “ইলেভেন ইলেভেন” ক্যাম্পেইনের (daraz 11.11 sale) আগেই দেশের ৬৪টি জেলায় সম্পন্ন করল ঐতিহাসিক ফ্যানমিট কার্যক্রম।ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ‘দারাজ ফ্যান ক্লাব’-এর সৌজন্যে এই প্রথমবারের মতন আয়োজিত হয় এই “ফ্যান মিট”।

যার মাধ্যমে গত ৪ মাস ধরে দারাজের ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলেছেন দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে।আসন্নদারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনকে মাথায় রেখে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলায় এই অনুষ্ঠান পরিচালিত হয়, যা শেষ হয়েছে ঢাকা ফ্যান মিটের মধ্য দিয়ে।

৮ই নভেম্বর একযোগে ঢাকার ১১টি এলাকা যথা- মিরপুর, বনানী, ধানমণ্ডি, উত্তরা, খিলক্ষেত, বসুন্ধরা, বাড্ডা, মতিঝিল, ফার্মগেট, পল্লবী, খিলগাঁও এবং মোহাম্মদপুরে প্রায় ১৫০ জন দারাজ গ্রাহক নিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয় সকাল ১০টায়। যেখানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। অনুষ্ঠানে আন্তরিক আলোচনার মাধ্যমে উঠে আসে দারাজ ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান।

আলোচনায় উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল দরাজের ভবিষ্যত প্রত্যাশা, গ্রাহক সেবা উন্নয়ন, দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি। আশা করা যাচ্ছে, এই উদ্যোগের মধ্য দিয়ে জনগণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরো দৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরো বিকশিত করবে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন, ইলেভেন ইলেভেন-এর অভিজ্ঞতাটি যেন ক্রেতাদের জন্য আরামদায়ক হয় সেই কথা চিন্তা করেই আমরা দেশের ৬৪টি জেলা ঘুরেগ্রাহকদের সাথে দেখা করেছি, তাদের সমস্যাগুলি সম্পর্কে জেনেছি এবং তাদেরকে আমাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আশ্বাস দিয়েছি। আশা করছি, এই প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল অভিজ্ঞতা নিয়ে আমরা এইবার বাংলাদেশকে একটি দুর্দান্ত ১১.১১ শপিং অভিজ্ঞতা উপহার দিতে পারব। – হ্যাপি শপিং!

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..