৭ নভেম্বর উপলক্ষে ফতুল্লায় বিএনপির প্রস্তুতি সভা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৭ নভেম্বর উপলক্ষে ফতুল্লায় বিএনপির প্রস্তুতি সভা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

৭ নভেম্বর উপলক্ষে ফতুল্লায় বিএনপির প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
৭ নভেম্বর উপলক্ষে ফতুল্লায় বিএনপির প্রস্তুতি সভা

ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লায় প্রস্ততিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় এই প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর উপস্থিতিতে প্রস্ততিমূলক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কবির, সহ-সাধারন সম্পাদক আনিসুর রহমান, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাগর সিদ্দিকী, জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিকদলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, তাতীদলের আহবায়ক ইউনুস মাস্টার সহ থানার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

আলোচনা ও প্রস্ততিমূলক সভায় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, ৫ আগস্টের পূর্বে আমাদের আন্দোলন ছিলো স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। এখন আমাদের লড়তে হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।

এ সময় তিনি নেতাকর্মীদের কে ৭ ই নভেম্বর ঐতিহাসিক ফতুল্লার ডিআইটি মাঠ থেকে র‌্যালী বের হবে। সেদিন সকলকে উপস্থিত থেকে সেই র‌্যালি কে ঐতিহাসিক র‌্যালি হিসেবে সাফল্য মন্ডিত করার আহবান জানান।

তিনি আরো বলেন, ৫ ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও পরিপূর্ন ভাবে এখনো পূর্ন স্বাধীন হয়নি দেশ। শেখ হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোন ষড়যন্ত্রই আমাদের পরাস্ত করতে পারবেনা। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করবো।

ফতুল্ল থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন,আগামী ৭ই নভেম্বর সবার সহোযোগিতায় সকলের উপস্থিতিতে সেদিন ব্যপক উপস্থিত হয়ে তা যেনো ইতিহাস হয়ে থাকে। বিগত সময়ে আপনারা গুলির সামনে দাড়িয়ে আন্দোলন করেছেন। আজ বিএনপির একটি গ্রুপ তৈরি হয়েছে তারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে শুরু করেন। ১/১১ সেই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। তাই আমি বলতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারো বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন কুচক্রী মহলের কথায় কান দিবেন না। কে এমপি হবে, কে মন্ত্রী হবে? তা দুরের ব্যাপার। যাদের কোন ব্যক্ত্বিত্ব নেই, কোন অবস্থান নেই তারাই কথার ফুলঝুড়ি মিথ্যা ছড়িয়ে দিচ্ছে, নিজেকে আগামী দিনের এমপি, মন্ত্রী বলে চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে নির্বাচনের পরিবেশ তৈরি করে সুষ্ঠ নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসি। তখন না হয় মন্ত্রী, এমপির কথা ভাবা যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..