আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ

রাতে জেলা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিসহ থাকবে বাতাস, দিনে রোদ থাকলে তেমন তাপমাত্রা থাকবে না। আগামী ২ দিন কিছুটা এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমাবার (২৫ মার্চ) এক বার্তায় আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূবাভাসে আরও জানানো হয়, দিনের সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম /দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বাড়তে পাড়ে দেশের তাপমাত্রা।

এর আগে রোববার (২৪ মার্চ) আবহাওয়া অফিসের দেওয়া আরেক বার্তায় ৩ দিনের আবহাওয়া বলা হয়েছে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দ্বিতীয় দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমে আসবে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..