আড়াইহাজার থানা হতে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজার থানা হতে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজার থানা হতে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
আড়াইহাজার থানা হতে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার

র‌্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর আড়াইহাজার থানার বিল্ডিংয়ের পূর্বপাশের সীমান প্রাচীরের বাহিরে ঝোপের ভেতর থেকে পরিত্যক্তবস্থায় ১টি শর্টগান, ১৯ রাউন্ড শর্টগানের গুলি ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

র‌্যাবের এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে, কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকারের পতন হয়। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এদিন আড়াইহাজার থানায় দুর্বৃত্তরা আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..