আ’লীগের নাম ভাঙ্গিয়ে গুন্ডামি-মাদক ব্যবসা করলে সহ্য করবো না : শাহ্ নিজাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আ’লীগের নাম ভাঙ্গিয়ে গুন্ডামি-মাদক ব্যবসা করলে সহ্য করবো না : শাহ্ নিজাম
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক

আ’লীগের নাম ভাঙ্গিয়ে গুন্ডামি-মাদক ব্যবসা করলে সহ্য করবো না : শাহ্ নিজাম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
আ’লীগের নাম ভাঙ্গিয়ে গুন্ডামি-মাদক ব্যবসা করলে সহ্য করবো না : শাহ্ নিজাম

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ্ নিজাম বলেন, সব কিছু সহ্য করা যায় কিন্তু আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কেউ গুন্ডামি আর মাদক ব্যবসা করবে এটা সহ্য করবো না। যারা আওয়ামী লীগের ব্যানারে বা এমপি শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে এলাকায় গুন্ডামি বা মাদক ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় ন্যায় ও সততার নেতাকে সম্মান করবো। তার পিছনে যদি একজন লোক থাকে তবুও তাকেই আমরা সম্মান করবো। আর খারাপ নেতাদের পিছনে যদি শত শত লোকও থাকে তারপরেও আমরা তাকে সম্মান করবো না। কারণ তার পিছনে যে লোকগুলো থাকবে সেগুলো তার ভয়ে থাকবে কেউ ভালোবেসে থাকবে না।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাইনবোর্ড শান্তিধারা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ নিজাম আরও বলেন, এলাকার উন্নয়ন এটা কোনো ফ্যাক্ট না এমপি সাহেব যেভাবে কাজ করছে আগামী এক বছরে এই এলাকার কোনো রাস্তাঘাট পাওয়া যাবে না কাজ করার জন্য, কারণ সবগুলো রাস্তা-ঘাট কাজ হয়ে যাবে। তবে এত উন্নয়ন করে কি হবে? এত স্কুল কলেজ রাস্তা-ঘাট করে কি হবে? যদি ঐ এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে না পারে এবং ঐ এলাকার শিশুরা যদি সুশিক্ষিত না হতে পারে। তাহলে সব উন্নয়নই বৃথা হয়ে যাবে সুতরাং আমাদের উচিত এলাকাকে মাদক মুক্ত রাখা এবং শিশুদের সঠিক শিক্ষা দেওয়া।

কুতুবপুর ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, শান্তিধারা হকার্স মার্কেটের সভাপতি জাহাঙ্গীর হোসেন। আওয়মী লীগ নেতা সুরুজ বেপারীর পরিচালনায় ও উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিধারা ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুর রাজ্জাক বেপারী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ফকির, আওয়ামী লীগ নেতা সাত্তার বেপারী। এসময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..