আশার স্বজনপ্রীতি আচরণে ক্ষুব্ধ নেতারা!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আশার স্বজনপ্রীতি আচরণে ক্ষুব্ধ নেতারা!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আশার স্বজনপ্রীতি আচরণে ক্ষুব্ধ নেতারা!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
আশার স্বজনপ্রীতি আচরণে ক্ষুব্ধ নেতারা!

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাউছার আশার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও সিনিয়র নেতাদের অমূল্যায়ন করার অভিযোগ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু। মঙ্গলবার (১২ নভেম্বর) জিয়ার মাজারে যাওয়া উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সে সভায় আশা সদরের নেতা অবমূল্যায়ন করে বন্দরের লোকজনকে মূল্যায়ন করে।

তিনি অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠানে জুনিয়র ও বন্দরের পাতি নেতাদের মঞ্চের সামনের আসনে বসানো হলেও সদরের সিনিয়র নেতাদের পিছনের সারিতে বসতে দেয়া হয়। এতে করে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু মুঠোফোনে জানান, আমাকে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ সদরের সিনিয়র নেতাদেরকে মঞ্চের পিছনের সারিতে বসতে দেয়া হয়।অথচ আশা বন্দরের জুনিয়র ও পাতি নেতাদের সামনের আসনে বসতে দেয়।

অথচ আশার সকল মিছিল মিটিংয়ে জিয়া শতশত নেতাকর্মী নিয়ে যোগদান করে সভা-সমাবেশ সফল করে তোলে। আমি শারিরীক পরিশ্রম করে সভা-সমাবেশ সফল করে তুলি। অথচ আমাদের কোন মূল্যায়ন করা হয়নি।

এর আগেও আশার মহানগর ছাত্রদলের আহবায়ক থাকাকালে অযোগ্য নেতৃত্বের কারণে মহানগর ছাত্রদলে বিভেদ সৃষ্টি হয়েছিল। কোন ধরনের সভা-সমাবেশ, রাজপথের আন্দোলন ছেড়ে ঘরের ভিতর ফটোসেশনের মাধ্যমে দায়ছাড়া গোছের অনুষ্ঠান করতো। বর্তমানে ও তাই করছে। এ নিয়ে আশার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..