আড়াইহাজারে অটোরিকশা চাপায় কাউন্সিলর নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে অটোরিকশা চাপায় কাউন্সিলর নিহত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে অটোরিকশা চাপায় কাউন্সিলর নিহত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২০
আড়াইহাজারে অটোরিকশা চাপায় কাউন্সিলর নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি চালিত অটোরিকশা চাপায় গোপালদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে হাঁটতে বের হলে উপজেলার জালাকান্দি গোরস্থান এলাকায় একটি দ্রুতগামী সিএনজির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা মোশারফ মাতাব্বুর বলেন, আমার চাচা প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..