আড়াইহাজারে হত্যা মামলায় বাবুলের রিমান্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে হত্যা মামলায় বাবুলের রিমান্ড
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

আড়াইহাজারে হত্যা মামলায় বাবুলের রিমান্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
আড়াইহাজারে হত্যা মামলায় বাবুলের রিমান্ড

নারায়ণগঞ্জের কাগজ : আড়াইহাজার থানার হত্যা মামলায় এক আসামীর দুই দিনের পুলিশ রিমান্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আড়াইহাজার থানা পুলিশ আসামীকে ১০দিনের পুলিশ রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আলমের আদালতে তুললে রিমান্ড শুনানি শেষে বিচারক আসামীর ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামি নরসিংদী জেলার মাধবদী চৌয়া পশ্চিম পাড়ার মৃত শাহ আলমের ছেলে বাবুল মিয়া (৪৭)।

রিমান্ডের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান বলেন, আড়াইহাজার থানার একটি হত্যা মামলার আসামী বাবুল মিয়ার ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে আড়াইহাজারের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাও মাঠ থেকে রাকিব (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত রাকিব মাধবদী থানার চৌয়া গ্রামের জাম্মু মিয়ার ছেলে। নিহতের মা বাদী হয়ে পরে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীর ১০দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুললে বিচারক আসামীর ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..