ঈদে মাছরাঙায় প্রচারিত হবে কামরুজ্জামান সাগরের ‘বাবারা সব পারে’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঈদে মাছরাঙায় প্রচারিত হবে কামরুজ্জামান সাগরের ‘বাবারা সব পারে’
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদে মাছরাঙায় প্রচারিত হবে কামরুজ্জামান সাগরের ‘বাবারা সব পারে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
ঈদে মাছরাঙায় প্রচারিত হবে কামরুজ্জামান সাগরের ‘বাবারা সব পারে’

আসছে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে মাছরাঙ্গা টিভির জন্য সম্প্রতি নির্মিত হলো টেলিভিশন কাহিনীচিত্র ‘বাবারা সব পারে’। পাপ্পু রাজের রচনায় এই টেলিভিশন কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন এস এম কামরুজ্জামান সাগর। অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শানেরাই দেবী শানু, স্বপ্নীল সাজ্জাদসহ আরো অনেকে।

নন্দিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম এই কাহিনীচিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন, সাগরের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। কিন্তু এই প্রথম আমি তার সাথে কাজ করলাম। আমি বরাবরই আমার কাজের ক্ষেত্রে, গল্পকে প্রাধান্য দিয়ে থাকি। আর এই গল্পটি এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে। আর সাগরের নির্মাণে বরাবরই মুন্সিয়ানা থাকে। আমি অনেক তৃপ্তি পেয়েছি এই কাজটি করে।

অভিনেতা শতাব্দি ওয়াদুদ বলেন, আমি এর আগে নির্মাতা সাগরের সাথে কাজ করেছি। তার ইউনিট অনেক গোছানো। তার নির্মাণে একটি ফিল্মিক ব্যাপার কাজ করে। যা নিঃসন্দেহে প্রংশার দাবী রাখে।

বেশ কিছুদিন বিরতির পর পর্দায় ফিরে আসা জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, যদিও সাগর ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। কিন্তু, গল্প এবং নির্মাণের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে।

শানেরাই দেবী শানু বলেন, আমি সাগর ভাইয়ের ‘বুদ্ধিমান গাধা’ কাহিনীচিত্রে কাজ করে বুঝতে পেরেছিলাম, তিনি গল্প এবং নির্মাণে বিন্দুমাত্র ছাড় দেন না। একটি গোছানো ইউনিটে কাজ করেছি। অনেক ভাল লেগেছে। এ প্রসঙ্গে নির্মাতা সাগর জানান পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম। কখনো কখনো একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তত হয়। যা একমাত্র বাবার পক্ষেই সম্ভব।

নির্মাতা আরও বলেন, পাপ্পু রাজ এ সময়ের সম্ভাবনায় লেখক। গল্পটি সুন্দরভাবে চিত্রনাট্য দিয়েছে। দুটি ভিন্ন সময়ের দুটি ভিন্ন বাবাকে সে বেশ ভাল উপস্থাপন করেছে। যা দর্শককে পর্দায় ধরে রাখতে পারবো বলে আশা করি। এছাড়া আমার টিমের সকল কলাকুশলীরা খুব আন্তরিকতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আশা করি বরাবরের মত গল্প নির্ভর একটি প্রোডাকশন দর্শককে উপহার দিতে পারবো।

উল্লেখ্য, আসছে ঈদুল আযহার অনুষ্ঠানমালায় টেলিভিশন কাহিনীচিত্রটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..