এখানে জামায়াত শিবির রয়েছে : বক্তাবলীতে এসপি হারুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এখানে জামায়াত শিবির রয়েছে : বক্তাবলীতে এসপি হারুন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

এখানে জামায়াত শিবির রয়েছে : বক্তাবলীতে এসপি হারুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
এখানে জামায়াত শিবির রয়েছে : বক্তাবলীতে এসপি হারুন

নারায়ণগঞ্জের কাগজ : পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, জামায়াত শিবির বক্তাবলীতে রয়েছে। তারা মসজিদ, মন্দিরে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে আসছে। বক্তাবলী অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-দীক্ষা সবক্ষেত্রে এগিয়ে রয়েছে। ভুমিদস্যু, মাস্তান গ্রুপ অত্যাচার করে বিচার দিবেন তাও পারেন না। আপনারা যে কোন বিষয়ে আমাকে জানাবেন।

তিনি আরো বলেন, জনগণের সাথে যদি পুলিশের সম্পৃক্ততা না থাকে তাহলে স্বল্প সংখ্যক পুলিশ নিয়ে সমস্যা লাঘব হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ভূমিদস্যু ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেন, এদের উৎখাত করতে হবে। কারা মাদক বিক্রি করে, কারা হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায়, ইভটিজিং করে আমাদের জানাবেন ব্যবস্থা নিব।

জামায়াত ইসলামের কথা বলে লোক সংগ্রহ করে। বিভিন্ন স্থানে বোমা হামলা করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত হতে দেয়া যাবেনা। তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পাকিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে বোমা হামলা হচ্ছে এদেশে তা হতে দিবনা। বক্তাবলীতে ওপেন হাউজডে’তে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, মেহেদী ইমরান সিদ্দিকী, আবদুল্লাহ আল মামুন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ শওকত আলী, বক্তাবলী পুলিশিং কমিটির সভাপতি আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভূইয়া প্রমুখ।

বক্তব্য রাখেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, হারুনুর রশিদ দুলাল, রাসেল চৌধুরী মেম্বার প্রমুখ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, খোরশেদ আলম মাষ্টার, ইউপি মেম্বার মনির হোসেন, আতাউর রহমান প্রধান, জাহাঙ্গীর হোসেন মাষ্টার, আকিলউদ্দিন, আমজাদ হোসেন, ওমর ফারুক, আব্দুল মতিন, জলিল গাজী, হাজেরা বেগম, ময়িয়ম বেগম, অধ্যক্ষ আনম অলিউল্লাহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাসিরউদ্দিন মাদবর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..