এবার বইমেলায় ‘পড়শি’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এবার বইমেলায় ‘পড়শি’
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

এবার বইমেলায় ‘পড়শি’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
এবার বইমেলায় ‘পড়শি’

সাকিব প্রধান : আমাদের দেখা একজন প্রানবন্ত আর সজীব চিন্তা-চেতনার মানুষ। যিনি অজানা, অচেনা মানুষকেও যিনি সাদরে গ্রহন করে নিতে পারেন। যার কাছে সবাই আপন। নিজের ব্যস্ততার মাঝেও সময় দেন। তিনি একাধারে লেখক ও প্রকাশক। তার প্রকাশনীর নাম রৌদ্রছায়া প্রকাশ। নতুন লেখকদের লেখা ছাপানোর জন্য মুখিয়ে থাকেন এই মানুষটি। আর আমার পড়া তার একটি বই ছিল “তুমি”। বইটিতে ১৪টি ছোট গল্পের সংমিশ্রণ ছিল।

আর এইবার আমার এই প্রিয় প্রকাশক ও লেখকের নতুন উপন্যাস আসছে যার নাম “পড়শি”। পড়শি এমন একটা উপন্যাস যেখানে মানুষের শেকড়ের গল্পকে ঔপন্যাসিক আমাদের সামনে আনার চেষ্টা করছেন। যেখানে তিনি মনে করেন আমাদের সবারই শেকড় হচ্ছে গ্রাম, তার পরিবেশ, তার মায়া ইত্যাদি বিষয়। যেখানে মানুষের প্রেম, ভালোবাসা, সুখ, দুখ, হিংসা, বিদ্বেষ সবই শেকড়ের মতন গভীরতম আর শুদ্ধ।

আর উপন্যাসের নামটি পড়লেই বুঝা যায় এই গল্পটি আমাদের চারিপাশের যাপিত জীবনের গল্প। যা পড়লে নিজেকে খোজে পাওয়া যাবে কোন না কোন চরিত্রে। আমরা একজন আরেকজনের পড়শি অর্থ্যাৎ প্রতিবেশী। আমরা সবাই সবার ওপর নির্ভরশীল। আহমেদ রউফের এই উপন্যাসটি নির্ভরশীলতার, মানব হৃদয়ের প্রেমের, সুখের, দুঃখের। আর সর্বোপরি লিখনীর বুনটে নিজেকে খোজ পাওয়ার।

তাহলে নিজের শেকড়কে চিনতে হলে নিজেকে খোজে পেতে হলে এই বই আপনার পড়া উচিত।

বইটি প্রকাশ করছে বাংলানামা প্রকাশনী। স্টল নং- ১২৪।

লেখক-
সাকিব প্রধান
কবি ও কথাশিল্পী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..