কবি দুখু বাঙালের জন্মদিন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কবি দুখু বাঙালের জন্মদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

কবি দুখু বাঙালের জন্মদিন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
কবি দুখু বাঙালের জন্মদিন

জন্ম ৩০ জুন ১৯৫৭ পটুয়াখালী জেলার ছোট ডালিমা গ্রামে। পিতৃপ্রদত্ত নাম মুহাম্মদ ইছহাক। মা আছিয়া খাতুন, বাবা আবদুর রশিদ হাওলাদার। দাদির আদুরে নাম দুখু। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া গ্রামের স্কুলে। নাজিরপুর-ছোট ডালিমা নিম্নমাধ্যমিক বিদ্যালয় (পূর্বে যা ছিল একটি মাদ্রাসা)। ১৯৬৯-এর ফেব্রুয়ারি। অষ্টম শ্রেণীতে পড়াকালীন কতিপয় সহপাঠী ও বন্ধুদের নিয়ে তাঁর নেতৃত্বে একরাতের মধ্যেই স্কুলমাঠে গড়ে ওঠে শহীদ মিনার। এই সাহসী ঘটনার জের ধরে ঘটে তাঁর স্কুলবদল। ভর্তি হন বাউফল হাইস্কুলে। এখান থেকেই ১৯৭২ এ (দ্বিতীয় ব্যাচ) তাঁর এসএসসি পরীক্ষায় পাস। ১৯৭৪ এ বাউফল কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিলাভ। মহান স্বাধীনতার যুদ্ধের কলম সৈনিক এবং মুক্তিযোদ্ধা।

১৯৭১ সালের মার্চে ছাত্রনেতা আবুল কালাম খান ও থানা পুলিশের সহায়তায় বাউফল পাবলিক ফিল্ডে প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। একাত্তরের মে মাসে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি অসুস্থ বাবাকে দেখতে গিয়ে পাকিস্তানি সেনাদের হাতে আটক এবং নির্যাতনের শিকার হয়ে তিনদিন পর মুক্ত। ১৯৭৪-এর এপ্রিলে বঙ্গবন্ধু সরকারের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের সময় তিনি সেনাবাহিনীর হাতে বাউফলে গ্রেফতাঁর হয়ে পাঁচদিন পর মুক্ত হন পটুয়াখালী থেকে।

স্কুলজীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত, ছিলেন ছাত্র ইউনিয়নের প্রথম সারির নেতা। ১৯৮১ সনে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে সরকারি চাকরিতে যোগদান। ১৯৮৭ সালে পদোন্নতি। ২০০৮-এর জুনে মাগুরা জেলায় কর্মরত থাকাকালীন বিভাগীয় এক বৈঠকে ক্রসফায়ার ও কমিউনিটি পুলিশিং নিয়ে দ্বিমত পোষণ করে বক্তব্য রাখার জের ধরে চাকরি ছেড়ে স্বেচ্ছাঅবসরগ্রহণ। বর্তমান পেশা লেখালেখি। লেখক নামেই অধিক পরিচিত। কলেজজীবনে বাউফলের কাচারি বাড়ির নাটমন্দিরে মঞ্চস্থ হয় তাঁর ‘আজব সংলাপ’ একাঙ্কিকা এবং ‘বিমূঢ় জিজ্ঞাসা’ নাটক। ছেলেবেলা থেকে বিভিন্ন পত্রিকার ছোটদের আসর ও শিশুতোষ পত্রিকায় লেখালেখির মাধ্যমে আত্মপ্রকাশ। সত্তর দশকের এই কবি কবিতায় ভিন্ন স্বাদ ও মাত্রার দাবিদার।

পুরস্কার ও সম্মাননা- সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ‘একাল’ জীবননগর কর্তৃক সংবর্ধনা (১৯৯৫), মোড়েলগঞ্জ নাগরিক কমিটি কর্তৃক গণসংবর্ধনা (১৯৯৭), বাগেরহাট প্রেসক্লাব কর্তৃক সংবর্ধনা (২০০৩), বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪১০ উদযাপন পরিষদ বাগেরহাট কর্তৃক সম্মাননা (২০০৩), জীবননগর সাহিত্য পরিষদ কর্তৃক সম্মাননা পুরস্কার (২০১১), জেলা প্রশাসন সাতক্ষীরা কর্তৃক জীবনানন্দ সম্মাননা স্মারক (২০১২), সাতক্ষীরা উত্তর কালিগঞ্জ শিল্পকলা একাডেমি কর্তৃক পদকপ্রদান (২০১২), নড়াইল অগ্নিবীণা সম্মাননা স্মারক (২০১২), নজরুল পাঠাগার ও ক্লাব রানিরবন্দর দিনাজপুর কর্তৃক সম্মাননা (২০১২), স্বাধীনতা সংসদ ঢাকা কর্তৃক কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক (২০১২), কবিতালাপ পুরস্কার ২০১১ (২০১২), মাইকেল মধুসূদন শুভেচ্ছা সম্মাননা (২০১৩), পশ্চিমবঙ্গের কলকাতা গ্রন্থসাথী কবিসম্মাননা (২০১৪)। কবিতা পরিষদ সাতক্ষীরা কর্তৃক কবিসম্মাননা (২০১৭)সহ অনেক।

এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের নাম- নির্বাচিত নির্বাসন (১৯৮৬), নির্জন পাথর (১৯৯৪), কাছে আসি দূরে যাই (২০০১), সমুদ্র সান্নিধ্যে মন (২০১১), যে পাতে জনমলোহু (২০১৫), সোনার কবজ (২০১৮), হরিজন শব্দাবলি (২০১৮) ও ছড়ার বই- পায়রা নদীর পট (২০১৫) এবং একাত্তর ও সপ্তম নৌবহর (২০১৬), নির্বাচিত কবিতা (২০১৯), ছড়া-সংগ্রহ (২০২০) ও শ্রেষ্ঠ কবিতা (২০২০)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..