কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বাড়ে!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বাড়ে!
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বাড়ে!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বাড়ে!

সুস্থ জীবন যাপনের মূলে রয়েছে সঠিক খাদ্যভ্যাস, পর্যাপ্ত ঘুম আর নিয়মিত ব্যায়াম। সুস্থ থাকার জন্য যেমন সঠিক খাদ্যাভ্যাসের প্রয়োজন, তেমনি ভালো ও পর্যাপ্ত ঘুমও খুব জরুরি। পর্যাপ্ত ঘুম বলতে বোঝায় প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম। এ অভ্যাসের ব্যত্যয় ঘটলে জীবনযাত্রা ও স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে।

ঘুমের অভাব বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হিসেবে ধরা হয়। এজন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মানুষকে পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন। ঘুম কতটা গুরুত্বপূর্ণ তা প্রায় প্রত্যেকেরই জানা। তবে সম্প্রতি একটি নতুন গবেষণায় উঠে এসেছে অবাক হওয়ার মত এক তথ্য।

বলা হচ্ছে- ঘুমের কারণে প্রভাব পড়তে পারে হৃদযন্ত্রে। ভালো ঘুম না হলে হৃদপিন্ডের ক্ষতি হতে পারে।

সার্কুলেশন ট্রাস্টেড সোর্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত রাতে সাত ঘণ্টারও কম ঘুমালে এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে বেড়ে যেতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতো ঝুঁকি। পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে ছেলেদের তুলনায় নারীরা কম ঘুমান।

তাই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও নারীদের অনেক বেশি।

হৃদরোগ বা সিভিডি নারীর মৃত্যুর একটি প্রধান কারণ। নতুন এই গবেষণায় জানা যায় যে ঘুমের অভাব ও হৃদরোগ একে অপরের সঙ্গে সম্পর্কিত। পর্যাপ্ত পরিমানে ঘুমালে কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।

গবেষকরা ৪২ থেকে ৫২ বছর বয়সের মধ্যে ২,৯৬৪ জন নারীর ঘুমের অভ্যাস এবং স্বাস্থ্যের ফলাফল মূল্যায়ন করেন।

প্রিমেনোপসাল ও পেরিমেনোপসাল দুই ধরনের মহিলাদেরই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় দেখা যায় যে প্রতি চারজন মহিলার মধ্যে একজন অনিয়মিত ঘুম, অনিদ্রা, রাত জাগার মতো সমস্যায় ভোগেন। প্রায় ৭ শতাংশ নারীর ঘুমের সমস্যার কথা উঠে এসেছে এই পর্যবেক্ষণ থেকে। এ ছাড়াও দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরে যাদের অনিদ্রার লক্ষণ বেশি ছিল তাদের পরবর্তী জীবনে সিভিডি হওয়ার ঝুঁকিও বেশি ছিল।

এ ছাড়া যে সমস্ত নারীরা নিয়মিত রাতে পাঁচ ঘণ্টার কম ঘুমান তাদের হৃদরোগের ঝুঁকি কিছুটা বেশি থাকে। যারা ঘন ঘন ঘুম ভেঙে যাওযার সমস্যায় ভোগেন এবং রাতে পাঁচ ঘণ্টারও কম ঘুমান তাদের হৃদরোগের ঝুঁকি ৭৫ শতাংশ বেশি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..