গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
গাজীপুরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় মৌচাক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি প্রচারের অংশ হিসেবে এ গণসংযোগে নেতৃত্ব দেন শাহিনুর রহমান শাহিন। এ সময় গাজীপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেয়র মুজিবুর রহমানের পক্ষ থেকে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের নেতা ইসমাইল মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মালেক, শফিকুল ইসলাম গাজী, নাসির, রাসেল, আরিফ ও আনোয়ারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে শাহিনুর রহমান শাহিন বলেন, “মেয়র মুজিবুর রহমান সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। কালিয়াকৈর উপজেলায় কোনো গার্মেন্টস শ্রমিক মারা গেলে তিনি নিজ উদ্যোগে দাফন-কাফন থেকে শুরু করে মরদেহ নিজ গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত ব্যবস্থা করেন।”

উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..