গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের আহ্বান ইউএফজিডব্লিউ’র
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের আহ্বান ইউএফজিডব্লিউ’র
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের আহ্বান ইউএফজিডব্লিউ’র

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের আহ্বান ইউএফজিডব্লিউ’র

যথাসময়ে গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করার আহ্বান জানান ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) এর সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। শুক্রবার ২৭ মার্চ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের যুগ্ম-সম্পাদক শেহেলী আফরোজ লাভলীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি কাউসার আহমাদ পলাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, সারা বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হওয়া মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সকল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতি বিবেচনায় এনে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ সকল গার্মেন্টস কারখানাগুলো বন্ধ ঘোষণা করে শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা জন্য করে না থাকার সুযোগ করে দেওয়া ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স এর পক্ষ থেকে বিজিএমইএ ও বিকেএমইএ সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন ও সাধুবাদ জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করার জন্য সকল গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান এবং উক্ত বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দকে নজরদারি রাখার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..