চাঁদাবাজির অভিযোগে ডিবির হাতে সন্ত্রাসী ফজলু গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাঁদাবাজির অভিযোগে ডিবির হাতে সন্ত্রাসী ফজলু গ্রেফতার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে ডিবির হাতে সন্ত্রাসী ফজলু গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
চাঁদাবাজির অভিযোগে ডিবির হাতে সন্ত্রাসী ফজলু গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা : চাঁদাবাজির অভিযোগে পাগলা মেরিএন্ডারসন ঘাটের সন্ত্রাসী ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুর ২টা ৩০মিনিটে পাগলা এলাকা তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ জেলা ডিবির এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজলুর বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ রয়েছে। নিউ লনী স্পীড মটর ওয়ার্কস্ এর মালিক মোঃ আক্তার হোসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করলে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ তদন্তে নামে এবং অভিযোগের সত্যতার পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহারে আক্তার হোসেন উল্লেখ করেছেন, ফতুল্লার দেলপাড়া নাক কাটার বাড়ী এলাকার ফজলুর রহমান, দেলোয়ার হোসেন, খোকনসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফজলুর রহমান ও তার সহযোগীরা বিভিন্ন তারিখ ও সময়ে আমার প্রতিষ্ঠানে এসে আমার কাছে চাঁদা দাবী করে। গত ৬ সেপ্টেম্বর বিকাল অনুমান ৪টা ২০মিনিটে ফজলু ও তার সহযোগীরা এসে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি প্রাণের ভয়ে নগদে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করি। টাকা পাওয়ার পর তারা সন্তুষ্ট না হয়ে আরো চাঁদা দাবী করে। আমি সন্ত্রাসী ফজলু ও তার সহযোগীদের টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে ও আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদান করে। গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টার সময় ফজলু ও তার সহযোগীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ফজলু ও তার সহযোগীরা আমাকে এলোপাতাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তৈজসপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

উল্লেখ্য, ফজলুর রহমান ও তার সহযোগীরা পাগলা মেরিএন্ডারসন ঘাটে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকা- করিয়া আসছিলো। চোরাই স্পীডবোট দিয়ে বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে থাকে। ফজলু পাগলা এলাকার শীর্ষ সন্ত্রাসী হাবিব সেডের ক্যাডার ছিল। ২০০৬ সালে হাবিব সেড নিহত হলে ফজলু আত্মগোপনে চলে যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..