চাঁদ সেলিমের মিথ্যা মামলায় মীর সোহেল আলীর জামিন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাঁদ সেলিমের মিথ্যা মামলায় মীর সোহেল আলীর জামিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

চাঁদ সেলিমের মিথ্যা মামলায় মীর সোহেল আলীর জামিন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
চাঁদ সেলিমের মিথ্যা মামলায় মীর সোহেল আলীর জামিন

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লায় থানার ভেতরে মামলার বাদীকে মারধরের মিথ্যা মামলায় জামিন পেলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালত মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত মীর সোহেল আলীর জামিন মঞ্জুর করেন এবং একই সাথে মামলার অপর আসামী শাহীনেরও জামিন প্রদান করেন।

মীর সোহেল আলীর পক্ষে জামিন শুনানী করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা এবং তার সাথে সহযোগিদা করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মোহনীন মিয়া প্রমুখ।

গত ১৫ নভেম্বর পাগলা এলাকার চাঁদ সেলিম শিকদার ওরফে চাঁদ সেলিম থানার ভেতরে মারধরের অভিযোগ এনে মীর সোহেল আলীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে ১৬ নভেম্বর চাঁদ সেলিম শিকদার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে একটি মামলায় রুপান্তরিত হয়।

জামিন শেষে মীর সোহেল আলী জানান, আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। আমি পুরোপুরি নির্দোষ। সুষ্ঠ তদন্ত হলে আমি নির্দোষ প্রমানিত হবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..