ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের সরকারী তোলারাম কলেজ থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে জড়ো হন। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ শেষে সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, “বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগ সারা দেশে মানুষের উপর জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, দখলবাজি, হত্যাকান্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তাদের ভয়ে বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ আতংকিত ছিল।

সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রনে। তারা সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। সরকার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে”।

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..