ছিনতাইকারীর কবলে আলীরটেক ইউপি মেম্বার রওশন আলী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ছিনতাইকারীর কবলে আলীরটেক ইউপি মেম্বার রওশন আলী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

ছিনতাইকারীর কবলে আলীরটেক ইউপি মেম্বার রওশন আলী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
ছিনতাইকারীর কবলে আলীরটেক ইউপি মেম্বার রওশন আলী

নারায়ণগঞ্জের কাগজ : ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী সহ তার সঙ্গীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টায় শহরের পাইকপাড়া ফুডল্যান্ড বেকারী সংলগ্ন হাবিবের বাড়ীর সামনে।

ছিনতাইয়ের শিকার রওশন আলী মেম্বার ও ব্যবসায়ী আব্দুল আলী জানান, ভোরে ডিক্রিরচর গুদারাঘাট হতে অটোরিকসা যোগে একটি কাজে সদর মডেল থানায় যাওয়ার সময় পাইকপাড়া হাবিবের ফুডল্যান্ড বেকারীর সামনে আসা মাত্র ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘেরাও করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আব্দুল আলী বাঁধা দেয়ায় তার আঙ্গুলে ছুরি দিয়ে আঘাত করলে হাতের আঙ্গুল অনেকটা কেটে যায়।

তারা আরো জানান, প্রতিদিন এইখানে ছিনতাই হয়ে থাকে। কারণ বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের অনেক মানুষ দিগুবাবু বাজারে পাইকারী ও খুচরা সবজির ব্যবসা করে থাকে। তাদেরকে ৪/৫ টার মধ্যে দিগুবাবু বাজারে আসতে হয়। এই সুযোগটি ছিনতাইকারীরা প্রতিদিন নিয়ে থাকে।

এর আগে ইয়ানুস, সালাউদ্দিন, আফজাল ছিনতাইকারীর কবলে পড়ে সবকিছু খোয়াতে হয়েছিল। ব্যবসায়ী সহ পথচারীরা চান এই ছিনতাইকারী চক্রদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ছিনতাইয়ের ঘটনা শুনেছি। ভোরে যেহেতু ছিনতাই হয়। আমি দেখবো এবং কঠোর ভাবে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..