বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাদ আছর এনায়েতনগর ইউনিয়নের গাবতলী এলাকার একটি স্থানীয় মাদরাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনা করেন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনী।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর তাতীদলের সহ-সভাপতি মোঃ মাসুদ, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম, ৬নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ বাবু, এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মুকুল শেখ এবং এনায়েতনগর ইউনিয়ন তাতী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাতা।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...