টাঙ্গাইলেও এসআই কামরুল হাসানের ১ম স্থান অর্জন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
টাঙ্গাইলেও এসআই কামরুল হাসানের ১ম স্থান অর্জন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

টাঙ্গাইলেও এসআই কামরুল হাসানের ১ম স্থান অর্জন

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
টাঙ্গাইলেও এসআই কামরুল হাসানের ১ম স্থান অর্জন

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেটদের (এসআই) ১৯তম ব্যাচের প্রশিক্ষণে প্যারেড ও ড্রিল বিষয়ে প্রথম স্থান অর্জন করেছেন এসআই মোঃ কামরুল হাসান পিপিএম। সোমবার ১৪ জুন সকাল ৯টায় টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড ময়দানে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ ময়নুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্যারেড ও ড্রিল বিষয়ে প্রথম স্থান অধিকারী এসআই মোঃ কামরুল হাসান পিপিএম। এছাড়াও আরও ৩টি ক্যাটাগরীর প্রথম স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

ট্রেনিং সেন্টারের দেয়া তথ্যমতে, টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে গত বছর ১৫ ডিসেম্বর ৮৭৭ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে দুইবার পূর্ণমাত্রায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ চলাকালীন ২২৫ জন ক্যাডেটকে নানা কারণে অব্যাহতি দেয়া হয় এবং ৬৫২ জন প্রশিক্ষণার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৬২৩ জন পুরুষ এবং ২৯ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছে। চূড়ান্ত পরীক্ষা শেষে সমাপনী কুচকাওয়াজে ৪টি ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিডিআই) সৈয়দ মোহসিনুল হক, সহকারী পুলিশ সুপার (সিএলআই) দেলুয়ার হোসেন খান ও সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..