বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বিশাল মিছিল নিয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা এবং মিছিলের সামনের সারিতে ফতুল্লা থানা যুবদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনী নেতাকর্মীদের সাথে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন রাজপথ।
ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, প্রচার সম্পাদক মোঃ শেখ মাসুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রাশেদ বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন আবু কালাম, গাজী মাসুদ, মুকুল, তাতা, সুমন, শামীম, আলতাব, আকাশ, শরীফ, নুর হোসেন ও আজিম সহ যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...