নষ্ট নেবে নষ্ট, হরেক রকম নষ্ট!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নষ্ট নেবে নষ্ট, হরেক রকম নষ্ট!
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

নষ্ট নেবে নষ্ট, হরেক রকম নষ্ট!

মোঃ মনির হোসেন
  • প্রকাশিত সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
নষ্ট নেবে নষ্ট, হরেক রকম নষ্ট!

“কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে,কষ্ট নেবে কষ্ট! লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট,পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মালটি-কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট” কবি হেলাল হাফিজের ফেরীওয়ালা কবিতায় লিখেছেন।

এখন আর কষ্ট করে কষ্ট নেয়া লাগে না। কষ্ট নিজেই এসে দরজায় কড়া নাড়ে। দেশব্যাপী কষ্টের ছড়াছড়ি। করোনার কষ্ট, ধর্ষন মহামারির কষ্ট, হাওড়ে কষ্ট, পাহাড়ে কষ্ট, বৃষ্টিতে কষ্ট, সমুদ্র তীরবর্তী অঞ্চলে কষ্ট, বাঁধ ভেঙে কষ্ট, বানের জলে ভেসে সমতলে কষ্ট, যানজটে কষ্ট, জলজটে কষ্ট, মোরা, আইলা, বুলবুলের থাবায় কষ্ট, পন্যমূল্যের কষাঘাতে কষ্ট, মাদকাসক্ত সন্তান নিয়ে মা-বাবার কষ্ট, ছেলেমেয়েদের উদাসীনতায় বৃদ্ধ মা-বাবার কষ্ট, সময়মত পেনশন না পেয়ে অবসরভোগীদের কষ্ট, দালালদের দৌরাত্ম্যে সর্বস্ব হারিয়ে বিদেশগামীদের কষ্ট, হাসপাতালে গলাকাঁটা ফি দিয়ে রোগীদের কষ্ট, টিউশন ফি ও কোচিং এর টাকা যোগাতে অভিভাবকদের কষ্ট, সেবামূলক প্রতিষ্ঠানে প্রত্যাশিত সেবা পেতে কষ্ট, ঈদযাত্রায় লঞ্চ ও বাসে নিদারুন কষ্ট, অত্যাচারিত মানুষের বিচার পেতে কষ্ট, স্বল্প আয়ের মানুষের দিনাতিপাতে কষ্ট, টাকা ছাড়া রাজনীতি ও মনোনয়ন পেতে কষ্ট, ক্ষমতায় যেতে ও থাকতে কষ্ট, এমনকি হজ্বে যেতেও কষ্ট। চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট।

উদ্ভুত কষ্ট সামলাতে এখন গোটা জাতির চরিত্র নষ্ট। ঘুষ খেয়ে সরকারি বেসরকারি কর্মকর্তাদের চরিত্র নষ্ট, কোচিং ও অবৈধ গাইড নোট বাণিজ্যে শিক্ষা ও শিক্ষক নষ্ট, স্বামী-স্ত্রীর পরকীয়ায় সংসার নষ্ট, নীল ছবির নেশায় যুবসমাজ নষ্ট, ক্ষমতার লোভে রাজনীতি নষ্ট, ফেক আইডির কবলে ফেসবুক নষ্ট, উৎকোচের মোহে গ্রাম্য সালিশি নষ্ট, ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজসে সড়ক ও রাস্তা নষ্ট, এসআর ও ডায়াগণষ্টিক সেন্টারের কুমন্ত্রণায় ডাক্তার নষ্ট, রাজনীতিবিদদের তোষামোদ ও টাকার নেশায় পুলিশ নষ্ট, নির্বাচনী খরচ যোগাতে জনপ্রতিনিধি নষ্ট, অতি মুনাফা লাভে ব্যবসায়ী নষ্ট, নৈতিকতা ও মূল্যবোধের অভাবে সমাজ নষ্ট, পক্ষপাতিত্ব ও ঘুষ বাণিজ্যে চাকরির বাজার নষ্ট, ভেজালে খাদ্য নষ্ট, আকাশ সংস্কৃতির আগ্রাসনে রুচি নষ্ট, পর্ণো ছবির আগ্রাসনে যৌন লিপ্সায় বিকারগ্রস্ত ধর্ষকের কবলে নারীর সভ্রম নষ্ট, মনুষ্য সৃষ্ট দুষণে পরিবেশ নষ্ট, পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক লেজুরবৃত্তিতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজ নষ্ট। নষ্ট আর কষ্টের দুষ্টচক্রে আজ রাষ্ট্রযন্ত্র ও বিচারালয় ও সরকারের মাথানষ্ট।

চারিদিকে নষ্ট আর কষ্টের চোরাগলিতে হারিয়ে এখন আমি দিকভ্রষ্ট। তাই কবি হেলাল হাফিজের সাথে সুর মিলিয়ে বলতে চাই “নষ্ট নেবে নষ্ট হরেক রকম নষ্ট আছে নষ্ট নেবে নষ্ট !”

লেখক-
মোঃ মনির হোসেন
সাংবাদিক ও কলামিস্ট
সিনিয়র সহ-সভাপতি, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..