নারায়ণগঞ্জে খায়রুল ও দীঘির সাথে শিশুশিল্পী লুবাবা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে খায়রুল ও দীঘির সাথে শিশুশিল্পী লুবাবা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে খায়রুল ও দীঘির সাথে শিশুশিল্পী লুবাবা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
নারায়ণগঞ্জে খায়রুল ও দীঘির সাথে শিশুশিল্পী লুবাবা

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ৫০তম আউটলেট উদ্বোধন করেছে শিশুদের ফ্যাশন ব্র্যান্ড শৈশব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা খায়রুল বাসার, অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা উপস্থিত ছিলেন।

ফিতা ও কেক কেটে খায়রুল বাসার বলেন, আশা করছি শৈশব তাদের মান ধরে রেখে আরও এগিয়ে যাবে।

শৈশবের সাফল্য কামনা করে দিঘী বলেন, তিনি নিজেও শৈশবে এই ব্র্যান্ডের পোশাক পড়েছেন।

শৈশব ফ্যাশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাকিব চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে এই ফ্যাশন ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। বর্তমানে সারাদেশে শৈশবের ৫০টি আউটলেট রয়েছে। নারায়ণগঞ্জের শিশুরাও শৈশবের পোশাক পছন্দ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে সবধরনের পণ্যে ২০ শতাংশ ছাড় চলছে বলেও জানান তিনি।

যদিও, শৈশবের একটি আউটলেট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ছিল। ওই আউটলেটটি বন্ধ করে দিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে উকিলপাড়া এলাকায় নতুন আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..