নারায়ণগঞ্জে ৫৩ তম সমবায় দিবস পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ৫৩ তম সমবায় দিবস পালন
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

নারায়ণগঞ্জে ৫৩ তম সমবায় দিবস পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জে ৫৩ তম সমবায় দিবস পালন

‘সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ৫৩ তম সমবায় দিবস। শনিবার ২ নভেম্বর সকাল ১০টায় ডিসি কার্যালয়ের সামনে দিবসটির আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

এ সময় আগত সমবায়ীদের সমন্বয়ে র‌্যালী ও পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমবায় কর্মকর্তা মোঃ ইমরান হাবিবের সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল হাবিবের সভাপতিত্বে ও উপ সহকারী নিবন্ধক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, মুন্সীগঞ্জের বিআরডিবির ডিডি মোহাম্মদ ফেরদৌসুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, মোঃ মনিরুল ইসলাম সরকার, আনোয়ার হোসেন সজীব ও সাজেদা খাতুন মিতাসহ জেলার বিভিন্ন স্তরের সমবায়ীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..