পরীমনির আবেগঘন পোস্ট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পরীমনির আবেগঘন পোস্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

পরীমনির আবেগঘন পোস্ট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫
পরীমনির আবেগঘন পোস্ট

‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম’। সোমবার অভিনেত্রী পরীমনি তার ফেসবুকে বরিশালের আঞ্চলিক ভাষায় এই স্ট্যাটাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পরীমনি। নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার করলেন এক রহস্যময় পোস্ট। কেন, কী উদ্দেশ্যে এই পোস্টটি করেছেন তিনি তা স্পষ্ট নয়।

তবে অনেকেই মনে করছেন সহ-অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের দিকেই ইঙ্গিত করেন পরীমনি। অভিনয় নিয়ে যতটা আলোচনায় থাকেন পরীমনি, তার থেকে অনেক বেশি চর্চায় থাকেন ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে। গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান কথা বলেন তিনি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেন, আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না।

দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি। জানান নিজেকে আড়াল করতে গিয়েও পারেন না তিনি। এ নিয়ে আক্ষেপ করে পরীমনি বলেন, আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব, ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।

তিনি আরও বলেন, আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো। এদিকে, নতুন বছরের ‘গোলাপ’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..