পালিত হলো নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পালিত হলো নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

পালিত হলো নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
পালিত হলো নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করলো গোটা নারায়ণগঞ্জবাসী। দিনটি পালনে সদর-বন্দরই নয় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁসহ ৭টি উপজেলায় আয়োজন করা হয় দোয়া ও কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন। শুধু তাই নয়, ‌দিন‌টি উপল‌ক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, দেকানগুলো ছেয়ে গেছে নাসিম ওসমানের শোক প্রতিকৃতির ব্যানার, ফেস্টুন ও কালো কাপড়ে।

এদিকে নেতাকর্মীদের আয়োজিত এসব দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অনুপ্রেরণা জোগাতে প্রায় অর্ধশতা‌ধিক স্পটে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র পুত্র নারায়ণগ‌ঞ্জের আগামী দি‌নের রাজনী‌তির পথ প্রদর্শক আজমেরী ওসমান।

এর আগে প্রথ‌মে মাসদাইর সি‌টি কেন্দ্রীয় কবরস্থানে পিতার কবর জিয়ারত করেন তি‌নি। এসময় তার সাথে ছিলেন পুত্র আলিফ ওসমান। পরে বিশাল গা‌ড়িবহর নিয়ে নেতাকর্মীদের বি‌ভিন্ন স্পটে যান আজমেরী ওসমান।

এসময় পিতার জন্য দোয়া কামনা করে আজমেরী ওসমান বলেন, আপনারা আমার বাবাকে কতটা ভালবাসেন তা এসব অনুষ্ঠানে আসলে বুঝা যায়। আর তাই আজ আমরা স্বপরিবারে আপানাদের আয়োজনের অংশীদার হিসেবে উপস্থিত হয়েছি। আমার মা, স্ত্রী ও ছেলে সকলেই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, শুধু আপনাদের ভালবাসায়। আমি বাবার আদর্শকে বুকে ধারণ করে অসহায়-গরীবদের মাঝে সেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আপনারা যারা এলাকায় এসব আয়োজন করেছেন। দিনভর পরিশ্রম দিযেছেন, মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলোয়াত করিয়েছেন আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা রইল। দোয়া করবেন যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।

অপর‌দিকে, দিনটি পালনে সকাল থেকেই প্রিয় নেতা নাসিম ওসমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সকল স্তরের নেতাকর্মীরা। এছাড়াও ফুলের শ্রদ্ধা নিবেদনসহ বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দোয়া করেন আজমেরী ওসমান। এরপরই দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অংশ নেন তি‌নি। প্রায় অর্ধশতাধিক স্পট ঘুরে ঘুরে নেওয়াজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনসহ শত শতকর্মী সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..