প্রেস বিজ্ঞপ্তি : কয়েকটি নিউজ পোর্টালসহ স্থানীয় পত্র-পত্রিকায় “ফতুল্লা ৩নং ওয়ার্ড আ’লীগ নেতা হাবিবের সহযোগিতায় চিহ্নিত অপরাধীরাই আওয়ামী লীগে শীর্ষক” সংবাদটিসহ কয়েকটি সংবাদ আমার নজরে পড়ে। সেখানে আমাকে জড়িয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা উল্লেখ করে সংবাদ পরিবেশন করা হয় যা আদৌ সত্য নয়। আমি ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দক্ষতার সহিত দ্বায়িত্ব পালন করে আসছি। স্থানীয় কতিপয় কুচক্রীমহল আমাকে দলীয় ও সামাজিকভাবে হেয় করতে উঠে পড়ে লেগেছে। কতিপয় কুচক্রী মহল জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রকাশিত সংবাদে আমাকে বিভিন্ন অপরাধীদের সাথে যুক্ত করে মনগড়া সংবাদ প্রকাশ করায় যা কাল্পনিক এবং কারোর কাছে কাম্য নয়। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
হাবিবুল কবির হাবিব
সভাপতি
১, ২ ও ৩নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ।
আপনার মন্তব্য প্রদান করুন...