ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় সেন্টু সরদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার লামাপাড়ায় নম পার্কের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

সেন্টু মিয়া সরদার ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনি এলাকার তারা মিয়া সরদারের ছেলে। সে লামাপাড়া এলাকায় একটি গরুর ফার্মে চাকুরী করে।

পুলিশ জানায়, সেন্টু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রো‌ড পারাপারের সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, কাভার্ডভ্যান চালক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..