ফতুল্লায় স্কুলের সীমানা প্রাচীর ধসে আহত ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় স্কুলের সীমানা প্রাচীর ধসে আহত ৩
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

ফতুল্লায় স্কুলের সীমানা প্রাচীর ধসে আহত ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
ফতুল্লায় স্কুলের সীমানা প্রাচীর ধসে শিশুসহ আহত ৩

ফতুল্লার কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর (বাউন্ডারি দেয়াল) ধসে পড়ে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে কাশীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, ইউপি কার্যালয়ের পেছনে খালি জায়গায় অস্থায়ী মেলা চলছে। মেলায় কিছু দোকান স্থাপন করা হয়েছে। পাশেই কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

বেলা ১২টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ধসে পড়ে মেলার কয়েকটি দোকানের ওপর। এতে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় এক শিশুসহ চারজন। তাদের মধ্যে দু’জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির অবস্থা গুরুতর।

এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য ডালিম শিকদার ঘটনাস্থলে আসেন।

তিনি জানান, বিদ্যালয়ের সীমানা প্রাচীরটি দীর্ঘদিনের পুরোনো। এটি নাজুক অবস্থায় ছিল। এদিকে অস্থায়ী এই মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..