বন্দরে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল-লুৎফর প্যানেলের দাপুটে জয়
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল-লুৎফর প্যানেলের দাপুটে জয়
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বন্দরে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল-লুৎফর প্যানেলের দাপুটে জয়

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
বন্দরে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল-লুৎফর প্যানেলের দাপুটে জয়

নারায়ণগঞ্জের কাগজ : বন্দরে বহুল আলোচিত আল-আমিন জামে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল হক সভাপতি ও মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বন্দর আমিন আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন চৌধুরী মডেল একাডেমিতে সকাল ৮টা হতে একটানা দুপুর ১২টা পর্যন্ত চলা এ নির্বাচনে সর্বমোট ২১৯ জন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১’শ ৮৪ জন। সম্পূর্ন ব্যালট বাতিল হয় ৬টি। ৫ পদের বিপরীতে ২টি প্যানেলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সহ-সভাপতি পদে দুটি প্যানেলের প্রার্থী হাজী আশ্রাফ উদ্দিন (২নং প্রতীক) ও হাজী জিয়াউদ্দিন (৭নং প্রতীক) সমান ৮৮টি ভোট পেলে দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোজাম্মেল-লুৎফর প্যানেল হতে সভাপতি পদে ১নং প্রতীকে মোজাম্মেল হক ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী কাইয়ুম-শাহজাহান প্যানেল হতে ৬ নং প্রতীকে আব্দুল কাউয়ুম পেয়েছেন ৭৮টি ভোট। সাধারণ সম্পাদক পদে কাউয়ুম-শাহজাহান প্যানেল হতে ৮নং প্রতীকে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩নং প্রতিকে লুৎফর রহমান পেয়েছেন ৮৫ ভোট।

এছাড়াও সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কাইয়ুম-শাহজাহান প্যানেলের ২ প্রার্থী যথাক্রমে কাজী মোঃ আলী (৯নং প্রতীক) ও আমজাদ হোসেন (১০নং প্রতীক) কে সুস্পষ্ট ব্যবধানে হারিয়ে জয় পায় মোজাম্মেল-লুৎফর প্যানেলের ৪নং প্রতীকধারী মাহবুবুর রহমান ও ৫নং প্রতীকধারী জাহাঙ্গীর আলম সরকার।

একনজরে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা –
সভাপতি পদে মোজ্জামেল ১০১ ও আব্দুল কাউয়ুম ৭৮টি ভোট।
সাধারণ সম্পাদক পদে শাহজাহান ৮৮ ও লুৎফর পেয়েছে ৮৫টি ভোট।
সহ-সভাপতি পদে আশরাফউদ্দিন ৮৮ ও জিয়াউদ্দিন ৮৮টি,
সহ-সম্পাদক পদে মাহবুবুর রহমান পেয়েছ ৯১ ও মোহাম্মদ আলী পেয়েছে ৮৫টি ভোট।
কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯০ ও আমজাদ হোসেন পেয়েছে ৮৫টি ভোট।

বিজয়ীরা এ ধরণের লজ্জার নির্বাচন যেন আর না করতে হয় এরকমভাবে সমাজ গড়ার অঙ্গিকার জানিয়েছে। তাছাড়াও সকলের সাথে এক হয়ে আল্লাহর ঘর মসজিদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সর্বোপরি তারা আমিনবাসীর শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..