বন্দরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
বন্দরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে কার্যনির্বাহী সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লাসহ ৬ সাংবাদিকদের বিরুদ্ধে ‘হয়রানির মূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা। বুধবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি এসএম শাহীন, সাংবাদিক সাব্বির আহম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জিএম সুমন ও বন্দর প্রেসক্লাবের নিবাহী সদস্য হাজী নাসির উদ্দীন ও স্থায়ী সদস্য মাহফুজ আনাম জাহিদ, শহিদুল ইসলাম শিপু প্রমুখ।

মানববন্ধনে বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য উপাথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। সমাজের অসংগতি গুলো সাংবাদিকরা প্রকাশ করেন। অথচ ইদানিং সহসায় কালো টাকার মালিকদের যোগসাজসে সাংবাদিক বিরুদ্ধে মামলা নিচ্ছে প্রশাসন। যা খুবই দু:খ জনক। প্রশাসনকে হুশিয়ার করতে চাই সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং তদন্ত করতে হবে। নইলে সাংবাদিকরা বসে থাকবে না। আমরা সকল কলম সৈনিকদের নিয়ে অসাধু কালো টাকার ব্যবসায়ী ও অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলটিমেটাম দিয়ে কর্মসূচি দিতে বাধ্য হব। সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ জানাই।

উলে­খ্য, বন্দর উপজেলার ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন মনদপুর ইষ্ট টাউন এলাকার ভাড়াটিয়া রাজমিস্ত্রী পান্না মিয়াকে কারাগারে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ মে দৈনিক মানবজমিন সহ স্থানীয় সকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ প্রকাশিত সংবাদের জের ধরে সফুরউদ্দিন মেম্বার বাদী হয়ে গত ১৪ মে এবং ৪ জুন পৃথক পৃথক ভাবে নারায়ণগঞ্জ আদালতে দৈনিক মানবজমিন নূরুজ্জামান, দৈনিক ইনকিলাব আবু নাসের, বাংলাদেশের আলোর মনির হোসেন, স্থানীয় দৈনিক রুদ্রবার্তা’র আনোয়ার হোসেন, দৈনিক নীর বাংলা বিল্লাল হোসেন ও হাসান আলী শুভ সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দুই কোর্ট পিটিশন মামলা দায়ের করেন। প্রথম মানহানি মামলাটি পুলিশ অব ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জকে, দ্বিতীয় মামলাটি বন্দর থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহাবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, প্রচার সম্পাদক শাহ জামাল, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, স্থায়ী সদস্য জিএম মজনু, ইসলাম দিপু, মেহেদী হাসান মুন্না, ইকবাল হোসেন, মামুনুল, লতিফ রানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম আহম্মেদ, সাংবাদিক এসএম আবদুল্লাহ, সাংবাদিক শেখ আরিফ, শাহারিয়ার ইমন, প্রান্ত, বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব মান্নান খান বাদল, ইব্রাহিম খলিল, কুমকুম, আকরাম, কিবরিয়া, রাশেদুল ইসলাম অভি ও ফারুকসহ বিভিন্ন সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..