বিদ্যানিকেতনে ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিদ্যানিকেতনে ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিদ্যানিকেতনে ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
বিদ্যানিকেতনে ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদ করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্কুলের ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করে দিয়েছেন। এ সময় স্কুলে কর্মরত শিক্ষকদের তিন মাসের বেতন ও বোনাস প্রদান করা হয়েছে বিদ্যানিকেতন ট্রাষ্টের নিজস্ব তহবিল থেকে। নারায়ণগঞ্জে এটি একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকরা মনে করে।

বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাষ্টের চেয়ারম্যান এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন জানান ২০০৭ সালে নারায়ণগঞ্জের ভুইয়ারবাগ এলাকায় এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সস্তান। তাদের মেধার বিকাশ করার সুযোগ করে দেয়াই আমাদের উদ্দেশ্য। সেজন্যই কোন শিক্ষার্থী আর্থিক সংকটের কারনে ঝরে না পড়ে সে জন্য সকল শিক্ষার্থীদের এপ্রিল এবং মে মাসের বেতন মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো জানান, গত মার্চ, এপ্রিল এবং মে মাসের শিক্ষকদের বেতন এবং বোনাস বিদ্যানিকেতন ট্রাষ্টের তহবিল থেকে প্রদান করা হয়েছে।

এদিকে বিদ্যানিকতেন ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান, বিদ্যানিকেতন হাই স্কুলটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা হয়না। এখানে সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালনা করা হয়ে থাকে।

তিনি জানান, শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন মওকুফ নয়, এ দুর্যোগকালীন সময়ে বিদ্যালয়ের গরীব এমন চারশ শিক্ষার্থীর মধ্যে খাদ্য সামগ্রী সহায়তা এবং ১০হাজার মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

শিশু সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জানান, বিদ্যানিকেতনের উদ্দোগ নারায়নগঞ্জের অনুান্য স্কুলের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। তিনি বলেন, শহরের অন্যান্য স্কুল বিদ্যানিকেতন কে অনুকরন করার আহবান জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, বর্তমান দুযোগকালীন সময়ে বিদ্যানিকেতন কতৃপক্ষের মহানুভবতা দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..