ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৫তম মহোৎসব শুরু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৫তম মহোৎসব শুরু
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৫তম মহোৎসব শুরু

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ২৫তম মহোৎসব শুরু

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ৪ মার্চ ও বৃহস্পতিবার ৫ মার্চ দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁয়ে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার ৪ মার্চ রাতে অধিবাস ও বৃহস্পতিবার ৫ মার্চ অনুষ্ঠানে সকাল ১০টায় গীতা পাঠ আস্বাদন করবেন, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক ও চন্ডী পাঠ করবেন অধ্যক্ষ শ্রী রামদাস আচার্য্য।

বুধবার ৫ মার্চ দুপুর ২টায় ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে ‘মানব সেবায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি শ্রী হরিদাস ঘোষের সভাপতিত্বে ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ শ্রীশ্রী গীতা সংঘের প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী গোবিন্দ লাল সরকার, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রণজিত মন্ডল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কবি ও সুরকার এস এ শামীম, জাতীয় সাংস্কৃতিক ধারা চঞ্চল মেহমুদ কাশেম, কবিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পী সাহা, কবি ও সাংবাদিক দীপক ভৌমিক প্রমুখ। লোকনাথ মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার বাবা লোকনাথের সকল ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..